অনুপম নাট্যগোষ্ঠীর নাটক ‘নরকের দরজা ভেঙ্গে’ মঞ্চস্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে নাটক মঞ্চস্তপূর্ব আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক ও সমাজ সেবক ইব্রাহীম কাজী জুয়েল তিনি বলেন নাটক সমাজের দর্পণ হিসেবে যুগ যুগ ধরে কাজ করছে। আমাদের সামাজের অবক্ষয় রুখতে নাটকের বিশেষ ভূমিকা রয়েছে। নাটক সমাজ ও দেশে গঠনেও মূখ্য ভূমিকা রাখছে। আমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতোই নাটক দেখতে আসা উচিত। আজকের ‘নরকের দরজা ভেঙ্গে’ নাটকটি থেকে আমাদের অনেক শিখার আছে। আমি আশা করি শত সমস্যার মধ্যেও নাট্যদল গুলো তাদের নাটক মঞ্চ করে যাবে ।নাট্য নির্দেশক ও সংগঠক আক্রাম খানের সভাপতিত্বে ও চাঁদপুর নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আবদুল্লাহ, সমাজ সেবক মোঃ মুরাদ খান, নতুন কুঁড়ির সাধারণ সম্পাদক আফসানা মিনারা শিবলু। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরে ইলিশ উৎসবের রুপকার হারুন আল রশিদ, বর্নচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ড্রামার সাধারন সম্পাদক মানিক পোদ্দার, সাবেক সাধারন সম্পাদক কে এম মাসুদ, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি এম বিল্লাল, নাট্য ও সাংস্কৃতিক কর্মী মানিক দাস, অভিজিত রায় জসীম মেহেদী, সাইদ হোসেন অপু ও মেহেদী হাসান জীবন প্রমূখ। আলোচনা সভা শেষে অনল গুপ্ত ও শৈলেন গুম নিয়োগীর রচিত নাটটির নাট্যরুপ ও নির্দেশনা দেন আকরাম খান। ‘নরকের দরজা ভেঙ্গে’ নাটকটির সহনির্দেশক ছিলেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

