
স্টাফ রিপোর্টার
ভয়াবহ আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট। গতকাল সকালে মার্কেটের ভেতরের একটি দোকানে চার্জার লাইটের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সকাল ৯টায় মার্কেটের ক’জন ব্যবসায়ী দেখেন, মার্কেটের শাহিন ক্লথ স্টোরের ভেতরে আগুন জ্বলছে। পুরো এলাকায় আগুনের কথা শুনে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শাহিন ক্লথ স্টোরের কর্মচারী ইমাম হাসান জানান, দোকানে বিদ্যুতের প্লাগের সাথে চার্জার লাইটের তার সংযুক্ত ছিলো। রাতে চার্জার লাইটটি চার্জ দিয়ে যাওয়া হয়। অতিরিক্ত বিদ্যুতের চাপে বিদ্যুতের ক্যাবলগুলো পুড়ে নিচে গলতে থাকে। স্থানীয় দোকানদাররা দোকানের ভেতর ধোঁয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিস ও আমাদেরকে খবর দেয়। আমরা এসে দোকান খুলে চার্জার সরিয়ে ফেলি।
স্থানীয় কয়েকজন দোকানদার জানান, ঘটনাটি যদি দিনের বেলায় না ঘটে রাতের বেলায় ঘটতো তাহলে পুরো হকার্স মার্কেটের দোকানগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হতো। ভাগ্যিস অল্পের জন্য রক্ষা পেলো প্রায় সাড়ে ৩ শতাধিক দোকান।
