
স্টাফ রিপোর্টার: ১২ মে আার্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সেস এসোসিয়েশনের আয়োজনে এক বর্নাঢ্য রালী বের করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় চাদঁপুর সিভিল নার্সিং ইনস্টিউট হতে রালীটি বের হয়ে শহরের কয়েকটি সড়ক পদক্ষীন করে হাসপাতালের সামনে গিয়ে তা শেষ হয়। রালীেতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, চাদঁপুর সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃপ্রদীপ কুমার দত্ত, নার্সেস এসোসিয়েশনের সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক শিরিনা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সুমি, কোষাধক্ষ্য জয়শ্রী বালা দাস, প্রচার সম্পাদক রুহুল বাশার তালুকদারসহ অন্যান্য সিনিয়ার নার্স ও প্রশিক্ষনাথী নার্সবৃন্দ। পরে বেলা ১১ টায় নার্সিং ইনিস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম এর সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম সহ অন্যান্যরা।
