
রফিকুল ইসলাম বাবু।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। তিনি বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিয়েছিলাম। কোনো কোনো জায়গায় সহিংতার যেই ঘটনা ঘটেছে সেখানে আগামীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরো সতর্ক থাকবেন। যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। নির্বাচনের দু’দিন আগে ও পরে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেসব স্থানে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক চোখ-কান খোলা রাখতে হবে। নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, যারা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করবে তারা আইন ভঙ্গকারী হিসেবে চিহিত হবে। সেক্ষেত্রে দন্ড কি হবে তাও উল্লেখ রয়েছে। এর আগে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মো. কাশেম খান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভূঁইয়া, রামপুর ইউপিতে নৌকার প্রার্থী মো. আল মামুন পাটওয়ারী প্রমুখ।
