স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের বিপনীবাগ আই.এ.বি মিলনায়তনে ইসলামী শ্রমীক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ২০১৬ শুক্রবার অনুষ্ঠিত হয়। শ্রমীক আন্দোলনের জেলা সিনিয়র সহ-সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক আবুল বাশারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমীক আন্দোলন কেন্দ্রীয় সাধরণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুজাম্মেলুল হক, সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলন জেলা জয়েন সেক্রেটারী মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার আল নোমান, সদস্য মোঃ ইকবাল হোসেন তালুকদার, সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল আল মামুন, শহর শাখার সভাপতি খান মোহাম্মদ ইয়াছিন রাশেদ সানি, ইসলামী শ্রমীক আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা গাজী নাছির, সাংগঠনিক সম্পাদক বিএম মাসুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি রিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ মহসিন হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে ইসলামী শ্রমীক আন্দোলন চাঁদপুর জেলার ২০১৫ শেসনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৬ শেসনের নতুন কমিটিতে সভাপতি পদে পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সহ-সভাপতি শাহ জামাল গাজী সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার এর নাম ঘোষণা করা হয়। পরে সংগঠনের নীতিমালা অনুযায়ী শফথ বাক্য পাঠ করিয়ে দোয়া ও মোনাজতের মাধ্যমে সম্মেলন শেষ করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
