
আবু সাঈদ, কচুয়া ॥
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ৪৪তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় ।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগীতায় নির্ধারীত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় পুরস্কার বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরমেয়র হুমায়ন কবির প্রধান, কচুয়া থানা ওসি (তদন্ত) সামসুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গোহট (দঃ) ইউপি চেয়ারম্যান আমির হোসেন, শহিদ দর্জী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মবিন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন। অন্যান্যর মধ্যে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধানসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়া গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল প্রতিযোগীতায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার বিতরণ করছেন অতিথি বৃন্দ।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
