মো: আলমগীর তালুকদার,কচুয়া : :
কচুয়ার গৃহহীন ,অসহায় ও দুস্থদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে । শরিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ১০০ বান্ডেল ঢেউটিন ও ১লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। অনুষ্ঠানে দুস্থ,অসহায় ও গৃহহীন ৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ২বান্ডেল ঢেউটিনও ৬হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি)রুমনদে ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,চাঁদপুর জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন প্রমূখ ।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
