চাঁদপুর :
চাঁদপুর জেলায় আউশ প্রণোদনায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার পেয়েছে ৩ হাজার ২৫৫ জন কৃষক। এ জন্য ব্যয় হয়েছে ৪১ লাখ ৮৭ হাজার ৬৭৫ টাকা। তবে মেঘনা ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে জলাবদ্ধতার কারণে এবারও শত শত হেক্টর জমিতে আউশ রোপণ করতে পারছেন না কৃষকরা। এতে এবারও অনাবাদি জমির পরিমাণ অনেক হবে আশংকা করা হচ্ছে। কৃষি সম্প্রারণ অধিদফতর সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় এবার সরকারের উদ্যোগে আউশ চাষ বৃদ্ধির লক্ষ্যে ও কৃষকদের উদ্বুদ্ধ করতে ৩ হাজার ২৫৫ কৃষককে বীজ, সার ও নগদ টাকাসহ ৪১ লাখ ৮৭ হাজার ৬৭৫ টাকা প্রদান করা হয়েছে। এর আওতায় ১ জন কৃষক ১ বিঘা জমিতে আউশ চাষের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং নগদ ৩০০ টাকা পেয়েছে। বীজ ও সার বিসিআইসি ও বিএডিসির মাধ্যমে সরবরাহ করা হয়েছে। সদর উপজেলার ব্রাহ্মণ সাখুয়ায় আউশ প্রণোদনাপ্রাপ্ত কৃষক হান্নান পাটওয়ারী জানান, তাদের বীজ ভালো পড়েনি। নিম্নমানের বীজ। বীজতলায় অধিকাংশ চারা মোটা লাল জাতের পড়েছে। যাতে ফলন ভালো হবে না। যার জন্য নিজস্ব বীজের চারা জমিতে রোপণ করতে হচ্ছে। একই এলাকার কালাম ভূঁইয়া জানান, বীজ ভালো পড়েনি বলে সে এ বীজ দিয়ে বীজতলা তৈরি করেনি। নিজস্ব বীজ দিয়ে বীজতলা তৈরি করে জমিতে চারা রোপণ করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
