স্টাফ রিপোটার ॥ ক্যাবল অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কোয়াবের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিএম শাহীন। আমন্ত্রীত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্যাবল অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল নাহিদ। বক্তারা বলেন,ক্যাবল চাঁদপুর জেলা কমিটি অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ । এ ঐক্য ধরে রাখতে হবে । আজকের ইফতারের মাধ্যমে এ সংগঠনের মিলনমেলা ঘটেছে । এ সংগঠন আগামী দিনে এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করছি ।
এ সময় সংগঠনের সহ-সভাপতি দিপু সাহা, যুগ্ম সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক রাসেদ জামান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মুজাহিদুল ইসলাম আব্দুল কাদের, গোলাম কাদের মুকুলসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপসিস্থ ছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
