স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম জাফরাবাদে একটি গ্রীল ওয়ার্কসপ কারখানা থেকে ১৫টি দেশীয় ধারালো তরবারী উদ্ধার করার ঘটনায় ফারুক বেপারিকে পুলিশ আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করে। দেশীয় অস্ত্র তৈরিকারক হাসান মেটাল ওয়ার্কসপের বিল্লাল খাঁন পুলিশের গ্রেফতার আতঙ্কে অবশেষে আদালতে হাজিরা দিতে গিয়ে আটক হয়।
সোমবার পুলিশ আটক ফারুককে আদালতে প্রেরন করার পর আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। ঈদের দিনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দূরবৃত্তরা দেশীয় অস্ত্র ও বোমা তৈরী করার খবর পেয়ে পুলিশ এই অস্ত্র গুলো উদ্ধার করে সন্ত্রাসী ফারুককে আটক করায় জনমনে স্বস্তী ফিরে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তরবারী তৈরির মূল হোতা ফারুক বেপারিকে লঞ্চঘাট থেকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এসআই ত্রীনাত আটক ফারুককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর সে এই ঘটনার সাথে জরিত রয়েছে বলে স্বিকার করে। এর সাথে জরিত বিল্লাল ও অস্ত্র তৈরির অর্থ যোগানদাতার কথা পুলিশের কাছে জানায়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে সব কিছু স্বিকার করে। ফারুক আটক হবার খবর শুনে হাসান মেটাল ওয়ার্কসপের বিল্লাল খাঁন আদালতে হাজিরা দিতে এসে আটক হয়। পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চোয়েছেন। শুনানির পর আদালত তাদের রিমান্ড মঞ্জুর করবে বলে পুলিশ জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৬টায় মডেল থানার অফিসার ইনচার্জ ওলি উল্লাহ নির্দেশে এসআই ত্রিনাথ ও পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম এটিএসআই আলাউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম জাফরাবাদ হাছান মেটাল ওয়াকসপে অভিযান চালায়। পুলিশ আসার পূর্বেই সোর্সদের মাধ্যমে খবর পেয়ে ওয়ার্কসপে থাকা হাছানের ছেলে বিল্লাল, মেরকাটিজ রোডের ছমিদ খানের ছেলে বিল্লাল, আলী সহ আরো কয়েকজন ওয়ার্কসপ বেরিয়ে তালা মেরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার মানুষের উপস্থিতিতে ওয়াকর্সপের তালা ভেঙ্গে ভিতর থেকে ১৫টি দেশীয় ধারালো তরবাড়ী উদ্ধার করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
