
চাঁদপুর নিউজ রিপোট =
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১শ’ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। চাঁদপুর সদর ও হাইমচরের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার অন্যান্য বিবাদী হচ্ছেন ইনকিলাব বার্তা সম্পাদক রবিউল্যা রবি, স্টাফ রিপোর্টার আহম্মেদ আতিক এবং চাঁদপুর জেলা সংবাদদাতা বিএম হান্নান।
মামলার এজাহার মতে, গত ২৫ নভেম্বর ইনকিলাব পত্রিকায় ডাঃ দীপু মনি এমপি, তাঁর ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডঃ জসীম উদ্দিন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ বেশ ক’জনের বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর সংবাদ প্রকাশ করা হয়। তারই প্রেৰিতে সংক্ষুব্ধ হয়ে মামলাটি রুজু করা হয়।
বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে বিবাদীদেরকে আগামী ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে আদালতে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন।
