চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর ইউনিয়নের বহরিয়া রঘুনাথপুর এলাকায় তুচ্ছ ঘটনায় কেটলির গরম পানি নিক্ষেপে কৃষকের শরীর জ্বলসে দিয়েছে বাজারের এক গো খাদ্য ব্যাবসায়ি। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর রঘুনাথপুর বাজারে গো খাদ্য ব্যাবসায়ি হান্নাণ শেখের দোকানে। এলাকাবাসি সুত্রে জানাযায়, মঙ্গলবার রাতে চাঁদপুর লক্ষিপুর ইউনিয়নের বহরিয়া রঘুনাথপুর এলাকার শেখ বাড়ীর মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে আলতাফ শেখ (৩২) বাজারে গো খাদ্য ব্যাবসায়ি হান্নাণ শেখের দোকানে গরুর খাদ্য লবন আনতে যায়। এ সময় দোকানে হান্নান শেখের ছেলে আমান শেখের সাথে (২৬) গো খাদ্যর দর নিয়ে সামান্য বাক বিতন্ডা হয়। এরি সুত্র ধরে দুজনের মধ্যে তর্কযুদ্ধের এক পর্যায়ে আমান শেখ তার দোকানের পাশের চা দোকান থেকে চা কেটলির গরম পানি আলতাফ শেখের গায়ে নিক্ষেপ করে। তাৎক্ষনিক আলতাফ শেখকে উদ্ধার করে স্থানিয় এলাকাবাসি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় আহত আলতাফের শরীরের বেশিরভাগ স্থানে জ্বলসে গেছে। তাকে ঢাকায় বার্ণ ইউনিটে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানাযায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- চাঁদপুরে কেটলির গরম পানি নিক্ষেপে জ্বলসে গেলো কৃষকের শরীর
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

