মিজান লিটন,
খচুরা মুদ্রা ৫ টাকা, ২টাকা, ১টাকা কয়েন ও ২টাকা নোট নিয়ে বিপাকে পড়েছেন চাঁদপুরের বেকারী মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা জানান, তারা মাল বিক্রি করতে গেলে খুচরা টাকা নিতে হয়। কিন্তু তারা কোন ব্যাংক, এনজিও, সমিতি, বিভিন্ন কোম্পানির লোকজন ও পাইকারদের খুচরা টাকা না নেওয়ায় বর্তমানে তাদের ব্যবসা অনেকটা বন্ধ হওয়ার পথে।
তারা জানায়, খুচরা টাকা কেউ না নেওয়ায় বেকারীর মালামাল ক্রয় ও শ্রমিকদের বেতন ভাতা দিতে ভীষণ সমস্যা হচ্ছে। এব্যাপারে জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্জ্ব এইচ.এম জয়নাল আবেদিন জানান, তাদের বেকারী মালামাল খুচরা বিক্রি করতে গেলে খুচরা টাকাই বেশি গ্রহণ করতে হয়। কিন্তু আমরা মালামাল ক্রয় করতে গেলে খুচরা টাকাগুলো দিতে পারছিনা। এতে করে আমাদের কাছে খুচরা টাকাগুলো অসল হয়ে পড়ে আছে এবং কোনো ব্যাংকও এ টাকা নিচ্ছে না। আমরা টাকার অভাবে শ্রমিকের বেতন ভাতা দিতে পারছিনা। সরকার বিষয়টি দ্রুত সমাধা না করলে যে কোন সময় আমাদের ব্যবসাটি বন্ধ করে দিতে হবে। একই কথা বললেন, মুদি দোকানদার আলমগীর। বিষয়টি দ্রুত সমাধানে তাহারা সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোনাম:
শনিবার , ১১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
