
দেলোয়ার হোসাইন,
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল রবিবার জামায়াতের ডাকা দু’দিনের হরতালের প্রথম দিনে চাঁদপুরে ৭জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো চাঁদপুর সদরে আবুল হাসিব(২৫), হাইমচরে আবুল বাসার(২৫), বেলায়েত পাটওয়ারী(২৫), হাজীগঞ্জে মাও: সফিকুর রহমান(৩৩), আবদুল্লা আল ফারুকী(৩২), আবু তাহের মেসবাহ(৪৬) ও শাহারাস্তীতে ওমর ফারুক(২২)।
শনিবার দিবাগত রাতে তাদের নাশকতার আশংকায় আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো: আমির জাফর।
তবে রবিবার জেলা শহর থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও কিছু সংখ্যক ঢাকাগামী লঞ্চ নৌবন্দর থেকে ছেড়ে গেছে। শহরে অল্প সংখ্যক সিএনজি আটোরিক্সা চলতে দেখা গেছে।
চাঁদপুর রেলওয়ের সহকারী ষ্টেশন মাষ্টার সিরাজুল ইসলাম জানান, ভোর ৫টায় মেঘনা এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও সকাল বেলায় ডেম্যু ট্রেন ছেড়ে যায়নি, দুপুরের সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ২ঘন্টা বিলম্বে দুপুর সাড়ে ৩টায় ছেড়ে যাবার আশা করছেন।
শিরোনাম:
শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
