
স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় কর্তৃক মতলব দক্ষিণে বাজার তদারকী অভিযান পরিচালনা কালে ৬টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে, বলে সহকারী পরিচালক দেবাশীষ রায় নিশ্চিত করেছেন। গতকাল সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা গুদারাঘাট সংলগ্ন বেনিলা আইক্রিম ফ্যাক্টোরীর মালিক মোঃ মনির হোসেন কে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশিয়ে আইসক্রীম তৈরি করার কারণে ৪২ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করে। মাছ বাজার সংলগ্ন দেলোয়ার হোটেলের মালিক হাজী মোঃ বাধনকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। মাছ ব্যবসায়ী প্রাণ কৃষ্ণকে ওজনে কারচুপি করে মাছ বিক্রি করার কারণে ৪৭ ধারায় ৫শ’ টাকা জরিমানা করেন ।একই বাজারে মাছ ব্যবসায়ী কৃষ্ণাকেও একই অপরাধে ৪৭ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। ওই বাজারে মাংস ব্যবসায়ী মামুনকেও ৪৭ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। নাছির হোটেলে নোংড়া ও অস¦াস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারণে ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় অভিযানের সাথে ছিলেন মতলব দক্ষিণ সেনেটারী ইন্সেপেক্টর রেহানা আক্তার। কঞ্জুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা সদস্য মোঃ বিপ্লব সরকার। অফিস কম্পিউটার অপারেটর ইউসুফ মিয়া ও মতলব দক্ষিণ পুলিশ প্রশাসনের কর্মকতা ও সদস্যবৃন্দ।
