স্টাফ রিপোটার ঃ আসন্ন মহান বিজয় দিবস উদযাপনকল্পে এক প্রস্তুতিমূলক সভা ১৬ নভেম্বর বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই,সিভিল সার্জন ডাঃ সাইফুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ,চাঁদপুর সদও উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান,চাঁদপুর সদর এএসপি (সার্কেল ) মোঃ নজরুল ইসলাম,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর চেম্বারের সহসভাপতি আবুল কালাম পাটওয়ারী,চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধূরী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পটোয়ারী,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধূরী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার আঃ হাফিজ খান ,চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী। এ ছাড়াও বিভিন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভাগের কমকর্তারা উপস্থিত ছিলেন । সভায় সভাপতি জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে । বিগত বছরের কর্মসূচী বহাল থাকবে । এ ব্যাপারে গঠিত বিভিন্ন উপকমিটি কাজ করবে । এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই ।তিনি বলেন, রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তাদের সম্মান যাতে কোনোভাবে নষ্ট না হয় সে দিকে সকলের লক্ষ রাখতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করা হবে। আর ভূয়া মুক্তিযোদ্ধাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের বিজয় দিবসে সম্মাননা দেওয়া হবে।
শিরোনাম:
বুধবার , ২২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
