মিজান লিটন॥ বাংলাদেশ রেলওয়ে চাঁদপুরস্থ গেইট ম্যান ফজলুল হককে মাদক ইঞ্জেকশান পুশ করার সুযোগ না দেওয়ায়, মাদক সেবী লিটন কর্তৃক তাকে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার একটি হাত ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টায় শহরের ছায়াবানি গেইট এলাকায় । জানা যায় , মোঃ ফজলুল হক (৫০) শহরের প্রাণকেন্দ্র ছায়াবানি এলাকায় রেলওয়ের গেইট ম্যান হিসেবে কর্মকর্তা অবস্থায় ছিলো। এ সময় মাদক সেবী সন্ত্রাসী লিটন(২৫) মাদক ইঞ্জেকশান নিজ শরীরে পুশ করার জন্য ফজলুল হকের নিকট গেইট ঘরের চাবি চায় । চাবি দিতে অপারগতা প্রকাশ করায় শহরের আদালত পাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল চেয়ারম্যানের পুত্র লিটন (২৫) তাকে কাঠের লাঠি দিয়ে বেদমভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং তার ডান হাতটি ভেঙ্গে দিয়ে বীরদর্পে চলে যায়। মারাত্মক আহত ফজলুল হককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের দায়িত্ব কর্মরত এস.এ.ই. ইনচার্জ আব্দুল হাই চাঁদপুর রেলওয়ে থানায় রেলওয়ের আইনে ১২৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে একটি মামলা দায়ের করে। মামলা নং-১, তারিখ-১৫/১০/২০১৩ ইং। ঘটনার পরপরই মামলা তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার ওসি শুভাষ কান্তি দাস ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান । এ ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে এলাকায় কর্মচারী ,কর্মকর্তাদের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে, রেল কর্মচারীরা চাঁদপুরের সাথে দেশের বিভিন্ন স্থানের রেল যোগাযোগ বন্ধ করে দেবে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

