
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের ভুয়া শেখা কবিরাজের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করা হয়েছে। এসময় ডিবি পুলিশ ভুয়া শেখা কবিরাজকে তার দুই ছেলে ও পুত্রবধূ সহ ৪ জনকে আটক করেছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, কল্যানপুর ইউনিয়নের ৫নং কল্যান্দী গ্রামের ভুয়া শেখা কবিরাজ দির্ঘদিন যাবত তার বাড়িতে অবৈধ ভাবে ছোট ছোট পাকা রুম করে সেখানে রুগি দেখার নামে দেহ ব্যাবসা,মাদক ক্রয়-বিক্রয়,জাল টাকা পাচারসহ বিভিন্ন অবৈধ কাজ করে আসছিল। শেখা কবিরাজ ও তার ছেলের রয়েছে কয়েকটি সন্ত্রাসী বাহীনি। তাদের ব্যবহার করে সে এভাবে এই অবৈধ ব্যাবসা করে আসছিল। এলাকার কেউ পতিবাদ করলে তাদের শাররীক নির্যাতনের শিকার হতে হয়। তাই কেউ ভয়ে কথা বলতে সাহস পায় না।
শেখা কবিরাজ দীর্ঘ দিন কবিরাজের নাম করে দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আগত রোগীদেরে সাথে প্রতারনা করে আসছে। মহিলা রোগী আসলেই স্বামীদেরকে বাইরে যেতে বলে। পরে শেখা কবিরাজ ছোট ছোট রুমে নিয়ে বুকের উপর ক্লাসের মাধ্যমে তৈল দিয়ে মালিস করে। এই নিয়ে অনেক রোগী তাকে জুতা পিটা ও করেছে বলে এলাকাবাসী জানান। এছাড়া ভন্ড শেখা কবিরাজ আরো ও বেশ কয়েকবার ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং কয়েকবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করে। তখন সে মোসলেখা দিয়ে আসে জামিনে এসে পুনঃরায় তার ভন্ডামী চালাতে থাকে।
অবশেষে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩০ হাজার জাল টাকা যৈন উত্তেজক ঔষধ ভুয়া তাবিজ সহ শেখা কবিরাজ তার ছেলে ফারুক(৩৩),হাবিব(২৯),ও ছেলে ফারুকের স্ত্রী বিথিকে আটক করে। পরে তাদের ডিবি অফিসে নিয়ে আনার পর ব্যাপক জিঞ্জাসা বাধ করে। তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য একটি দালাল চক্র চেষ্টা চালিয়ে যায়।
এই ঘটনায় অভিযানে উদ্ধার হওয়া জাল টাকার বিষয়ে ডিবি পুলিশ সাংবাদিকদের কাছে সুনিদিষ্ট কোন তথ্য দেয়নি। তদন্ত শেষে পুরো তথ্য দিবে বলে জানায়। এদিকে শেখা কবিরাজ আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় জনেমনে স্বস্তি ফিরে আসে। শেখা কবিরাজ যাতে পুনঃরায় এ ভন্ডামী না করতে পারে এ জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
উল্লেখ্য শেখা কবিরাজ ত্রান ও দযোর্গমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ বর্তমান সরকারের বিভিন্ন নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রবাব বিস্তার করে ভন্ডামী চালিয়ে যাচ্ছে।
