রফিকুল ইসলাম বাবু:
তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়, ২নম্বর ওয়ার্ডের নওয়াব আলী উচ্চ বিদ্যালয়, ৩নম্বর ওয়ার্ডের শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট গ্রহন সাময়িক স্থগিত করেছে উপজেলা রির্টানিং অফিসার হাসান মাহমুদ। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পর্যায়ক্রেম এসব কেন্দ্রগুলো স্থগিত করা হয়েছে। ১নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, সকাল পৌনে ১১টা থেকে আষ্টা পাঠশালা কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই স্বজল ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে মোবাইল টীমের পুলিশের এসআই তাইজুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করলে সকলে পালিয়ে যায়। এই ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল জানান, এসব কেন্দ্রগুলো সাময়িক স্থাগিত করা হয়েছে। উপজেলা রির্টানিং অফিসারের সাথে পরবর্তীতে আলাপ করে কেন্দ্র গুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
