রফিকুল ইসলাম বাবু। চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় মটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাজী নজরুল ইসলাম গাজী (৫৯) নামে (অব.) সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জেলা পরিষদ সম্মুখে এই দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ হামানকর্দ্দি গ্রামের গাজী বাড়ীর মো. ওসমান গাজীর ছেলে। তিনি সৌদি প্রবাসী। আগামী ২ অক্টোবর তিনি সৌদি আরব যাওয়ার কথা ছিলো। ১৯৯৭ সালের ৬ নভেম্বর তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।নিহতের ছেলের বউ ইয়াছমিন আক্তার সাংবাদিকদের জানান, তার শশুর সকালে পারিবারিক সম্পত্তিগত বিরোধ সমাধানের জন্য জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারীর নিকট জেলা পরিষদে আসেন। সেখান থেকে বাড়ীতে যাওয়ার জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পার হন। কিন্তু তার সাথে আরেক জনকে পুনরায় পার করার জন্য গেলে দ্রুত গামী একটি মটর বাইক তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথায় ও গাড়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অবস্থায় আশঙ্কাজনক দেখে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাঁদপুর-হ-১১-৭৯২১ নম্বরের টিভিএস কোম্পানীর মটর বাইকটি উদ্ধার করেন। বাইকের আরোহীকে পাওয়া যায়নি। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, পুলিশ নিহত নজরুল ইসলাম গাজীর মরদেহ বাড়ী থেকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারণ পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন।
শিরোনাম:
মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর বাবুরহাটে হুন্ডার ধাক্কায় সাবেক সেনা কর্মকর্তা নিহত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
