রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর কাঠবোঝাই নৌকা ডুবির ঘটনায় মাঝি নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা কাঠ ব্যবসায়ী সাঁতার কেটে নদীর তীর উঠেন। বুধবার চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মফিজ মিয়া শরীয়তপুরের বালাকান্দি গ্রামের বাসিন্দা। নৌ-পুলিশের এসআই গিয়াস উদ্দিন ও ফরহাদ হাবিব নিশাত জানান, কাঠবোঝাই নৌকা নিয়ে শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশ্যে রওনা দেন একই জেলার সখীপুরের দ্বীন ইসলামের ছেলে কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন। নৌকাটি পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোলহেডের ঘূর্ণিতে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ব্যবসায়ী আলমগীর গাছের গুঁড়ি ধরে সাঁতার কেটে তীরে উঠেন। তবে নৌকার মাঝি মফিজ পানির ঘূর্ণিতে তলিয়ে যান।এ ঘটনায় নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে
শিরোনাম:
বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর মোলহেডে কাঠবোঝাই নৌকা ডুবি মাঝি নিখোঁজ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
