আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুর শহরে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ছিনতাই আতঙ্ক। এসব ঘটনায় বড় একটি ছিনতাই চক্র জড়িত রয়েছে। এমন অভিযোগ সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের। সকলের চোখ ফাঁকি দিয়ে সম্পুর্ণ পর্দার আড়াল থেকেই চক্রটি পরিচালনা করছে তাদের কার্যক্রম। আর এ কাজ পরিচালনায় ছিনতাইকারি চক্রটি তাদের কৌশলেও এনেছে পরিবর্তন। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে যুবতি মেয়ে ও ুদে শিশুদের দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ছিনতাই কার্যক্রম।
এসব ছিনতাইকারী চক্রগুলো শহরের বিভিন্ন মার্কেট, বিপনি বিতান, ট্রেন ষ্টেসন ও লঞ্চঘাট এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাঝেমধ্যে দু একজন ছিনতাইকারী ধরাও পড়ছে। কিন্তু এসব ছিনতাইকারী চক্রের মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।
গত কয়েকদিন ধরে শহরে পকেট মার, মহিলাদের ভ্যানেটি ব্যাগ ছিনতাই, সিএনজি ছিনতাইসহ ঘটেছে এমন নানান ছিনতাই ঘটনা। এ ছাড়াও ঘটছে মায়ের কোল থেকে শিশু ছিনতাইয়ের মত চাঞ্চল্যকর ঘটনা। আর এসব ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।
কিছু দিন পূর্বে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের ১০ সদস্যকে আটক করে। এর পর থেকে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এলেও এবার ছিনতাইকারী চক্রের আতঙ্কে প্রতিনিয়ত শহরবাসি। এ চক্রটির সদস্যরা প্রতিদিনই বিভিন্ন উপজেলায় সুবিদা মত সিএনজি ভাড়া করে তাদের পূর্ব পরিকল্পনানুযায়ী নির্দিষ্ট স্থানে পৌছালে কিছু বুঝে উঠার আগেই সিএনজি চালককে সু-কৌশলে নেশা জাতিয় দ্রব্য খাইয়ে অচেতন করে চালকের সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ও সিএনজি নিয়ে উধাও হয়ে যায়। এ ছাড়াও ঈদের কেনাকাটা করতে আশা ক্রেতাদের পকেট মার, মহিলাদের ভ্যানেটি ব্যাগ, গলার চেইন ছিনতাই এমনকি সম্পুর্ণ দিবালোকে জনমানুষের সম্মূখ্যে শিশু বাচ্চাকেও ছিনিয়ে নিয়ে যাচ্ছে এসব ছিনতাইকারীরা।
এসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আছমা নামের এক মহিলা ছিনতাইকারীকে আটক করে। পরে তার স্বিকারোক্তি অনুযায়ী তার সহযোগি ছিনতাইকারি সুমিকে ধরতে পুলিশ পুরান বাজারে অভিযান চালিয়েও আটক করতে ব্যার্থ হয়। এদিকে আরেকটি ছিনতাইয়ের ঘটনায় পাল বাজার সিএনজি ষ্ট্যান্ডের সামনে থেকে মহিলা যাত্রির ভেনিটি ব্যাগ কেটে টাকা ছিনতাই করার সময় ২ ুদে চোর রিফোজি ক্যাম্পের আবুল কালামের ছেলে আল আমিন (১২) ও পুরান বাজার লোহার পুল এলাকার দুলাল হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার (১১) কে হাতে নাতে স্থানিয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এদের মূল হোতাদের এখনো আটক করতে পারেনি পুলিশ।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

