
শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের খাবারের প্রলোভান দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার সময় শিশু পাচারকারী এক মহিলাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১ টায় নতুন বাজার ফাড়ির এটিএসআই সুদর্শন কুড়ি খবর পেয়ে হাসপাতাল থেকে নূর জাহান সীমা (৩৫) নামে এক মহিলা পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রতোক্ষদর্শীরা জানায় পশ্চিম সকদী গাজী বাড়ির রহিম গাজীর মেয়ে নূর জাহান সীমাসহ একটি মহিলা পাচারকারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসে। এসময় পূর্ব জাফরাবাদের মমিন ভূইয়ার স্ত্রী জাহেদা বেগম তার শিশু ছেলে মেহেদী হাসান (১২) কে সাথে নিয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসে। জাহেদা বেগম টিকেট কাউন্টারে গিয়ে লাইনে দারালে সে সুযোগে শিশু পাচারকারী নূরজাহান সীমা শিশু মেহেদী হাসানকে খাবারের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার সময় তার মা দেখতে পেয়ে হাতে নাতে তাকে আটক করে। এসময় হাসপাতালের অন্যান্য লোকজন জরো হলে পাচারকারী সীমা উল্টো শিশুর মা জাহেদা বেগমকে শিশু পাচারকারী বলে আখ্যাইতো করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসার পরে প্রক্রিত রহস্য উদ্ঘাটন হয়। এদিকে মহিলা পতারক চক্ররা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের টিকেট কাউন্টারের পাশে ও শিশু ওয়ার্ডে আনাগোনা করে। তারা ৩/৪ জন দলবদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মহিলাদের স্বর্ণের চেইন, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে। সম্প্রতি এ সদর হাসপাতাল থেকে ছিনতাই কারী, শিশু পাচারকারী বেশ কিছু সদস্যদের পুলিশ আটক করলেও থামছে না এ চক্রের আগ্রাশন।
শিরোনাম:
শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
