শাহরিয়ার খান কৌশিক ঃ চাঁদপুর পুরানবাজারে ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নকলের দায়ে এক জেডিসি পরিক্ষার্থীকে বহিস্কার ও হলে দায়িত্ব্যরত শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।আজ সকাল ১১টায় ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় মেয়েদের পরীক্ষার হলে নকল করা অবস্থায় এক ছাত্রীকে হাতেনাতে ধরে ফেলে। এসময় চান্দ্রা গাজীপুর মাদ্রাসার রোল নং ৪২৭৬০৮ হাসনা আক্তারকে বহিস্কার করে,এবং দায়িত্ব্য অবহেলার কারনে দক্ষিন দাসদী মাদ্রাসার শিক্ষক আব্দুল গাফ্ফারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়,পুরানবাজার ওসমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় জেলার ১০টি মাদ্রাসার ৬শ ৫১জন জেডিসি পরীক্ষার্থী অংশগ্রহন করে। আজ ইংরেজী ২য় পত্রের
পরীক্ষা চলাকালীন অবস্থায় মেয়েদের হলে দায়িত্বে থাকা ওসমানিয়া মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন প্রাকৃতিক ডাকে টয়লেটে যায়। এ সময় পাশের হলের দায়িত্বে থাকা শিক্ষক আব্দুল গাফ্ফার কে হল পরিদর্শনের জন্য রেখে যায়। ঐ ফাকে জেডিসি এক পরীক্ষার্থী চিররকুট বের করে নকল করতে শুরু করে। ঠিক ঐ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান পরীক্ষার হল রুমে উপস্থিত হয়ে ঐ ছাত্রীকে নকলসহ হাতেনাতে ধরে ফেলে। এছাড়া হলে দায়িত্ব্য অবহেলার কারনে দক্ষিন দাসদী মাদ্রাসার শিক্ষক আব্দুল গাফ্ফারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান, পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত রাখার জন্য সাবর্ ক্ষনিক মনিটরিং করা হচ্ছে। নকল মুক্ত পরীক্ষা সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরানবাজারে হল পরিদর্শন করে ১জনকে বহিস্কার করেছি ও দায়িত্ব্য অবহেলার কারনে এক শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করেছি । এ ধারা অব্যহত থাকবে।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

