ফাহিম শাহরিন কৌশিক খান ॥
চাঁদপুর শহরের দক্ষিন গুনরাজদী সফিকুর রহমান ভূইয়ার শিশু সিয়ামের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল ভাংচুর ও দায়িত্ব রত ডাক্তার-কর্মকর্তাদের আহত করার ঘটনায় দায়ের কৃত মামলায় ১জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাত ১টায় মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কারী কর্মকর্তা জাহাঙ্গির সঙ্গিয় ফোর্স নিয়ে ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে লোকমান ভূঁইয়ার ছেলে সাহাবউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার আটক কৃত শাহাবউদ্দিনকে আদালতে প্রেরণ করলে আদাতল তার জামিন নাকোচ করে জেল হাজতে প্রেরণ করে। হাসপাতাল ভাংচুড় ও ডাক্তারের উপর হামলার ঘটনায় এর প্রতিবাদে হাসপাতালের ডাক্তার এবং কর্মচারীরা বিক্ষোব করে। আসামী গ্রেফতার করতে প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেধে দেওয়ার পূর্বেই পুলিশ ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার পানিতে পরা শিশু সিয়ামকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তত্বরত চিকিৎসক মেডেকেল অফিসার সিরাজুল ইসলাম তাকে দেখে মৃত ঘোষনা করে। তার পর শিশু সিয়ামকে নিয়ে তার নানী তাহমিনা বেগম বাড়িতে নিয়ে আসলে সে বমি করলে নাড়া চাড়া দিলে তাৎক্ষনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালে আনার পর ডাক্তার পূনরায় মৃত ঘোষনা করলে নিহত শিশু সিয়ামের স্বজনরা উত্তেজিত হয়ে হাসপতাল ভাংচুড় করে ও ডাক্তারের উপর হামলা চালায় । এসময় সদর হাসপাতালে দায়িত্বরত ৫জন গুরুতর আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় অবশেষে পুলিশ অভিযুক্ত আসামী সাহাবউদ্দিনকে গ্রেফতার করে।

