
চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ঢাকার লালবাগ সোনালী অতীত ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ। এই ম্যাচে খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল সহ ঢাকার মোহামেডান – আবাহনী সহ বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলারগন। অবশ্য এ প্রীতি ফুটবল ম্যাচে কোন দলই গোল করতে পারেনি। দু’দলের খেলোয়াড়রাই গোল শূন্য ভাবে খেলার পরিসম্পাপ্তি টানেন।
শুক্রবার (২ এপ্রিল) বিকেলে দু’দলই সাবেক ও বর্তমান সময়ের কয়েকজন ফুটবলারদের নিয়ে মাঠে নামেন। দু’দলের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন যারা একসময় ঢাকার জাতীয় ফুটবল দল সহ নামী-দামী বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। খেলার প্রথমাধ্য থেকেই স্বাগতিক চাঁদপুর লালবাগের সাথে ভালোই খেলেন। চাঁদপুরের মধ্যভাগের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ পেলেও তারা মিস করেছেন। খেলার প্রথামার্ধ গোলশুন্যভাবেই শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলের বেশ পরিবর্তন আনা হয় খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষন পরই দু’দলই বেশ কিছু খেলোয়াড় পরিবতন করলেও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। রেফারীর শেষ বাশি বাজা পর্যন্ত দু’দলই গোল শূন্য হাতে ফেরেন।
উল্লেখ্য লালবাগ ফ্রেন্ডস ভেটারিন্স ক্লাবের সাথে ১-০ গোলে গত ৫ মার্চ হেরেছেন। ওইদিন ঢাকা লালবাগ এলাকায় দু’দলই মাঠে নেমেছিলেন। চাঁদপুর দলের খেলোয়াড়দের ভুলের কারনে তারা হেরে যায় স্বাগতিকদের সাথে।
খেলা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য আবু নাসের বাচ্চু পাটওয়ারী, ঢাকার লালবাগ ক্লাবের সাবেক ফুটবলার আলহাজ¦ মালা, মোঃ আবু ইউছুফ, মাহবুব, রিয়াজ, মোঃ ফাতেমী বাবু, এজাজ, সাইদ,তারেক,চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাবেক ফুটবলার মফিজুল ইসলাম চৌধুরী, চৌধুরী এ এস মাহবুব মদিনা, সাবেক অ্যাথলেট আবুল কালাম, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সাবেক ফুটবলার আব্দুস ছামাদ বাদল, বোরহান খান, আনোয়ার হোসেন মাঝি, শাহজাহান তালুকদার সাহা, এ কে এম আজাদ, নাসিম আহমেদ টিটু, ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন সহ সাবেক ফুটবলার ও ক্রীড়ামোদী দর্শকরা।
খেলার উদ্ধোধনী পর্ব এবং পুরুস্কার বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারন সম্পাদক এবং সাবেক জাতীয় ফুটবলার গোলাম মোস্তফা বাবু।
ঢাকা লালবাগ সোনালী অতীত: ফারুক, রাশেদ, সোনা মিয়া, আমির, মামুন, সেলিম, সাবু, সাইফুদ্দিন, ওয়াহিদ, আদিল, স্বপন, পাপ্পু, অপু, সুজন, রিয়াজ, রাহাত, রাসেল, নিজাম, জাবেদ, মালেক, সজল, জুয়েল, তপু ও এজাজ। কোচ: মোঃ আব্বাছ ও টিম ম্যানেজার মোঃ তারেক।
চাঁদপুর সেনালী অতীত ক্লাবঃ- আমিন মোল্লা, ইউছুফ বকাউল, জসিম পাটওয়ারী, শরীফ, মহসীন, আনোয়ার হোসেন মানিক, মিলন, স্বপন, লাবু, হাছান, মুকুল, পিন্টু, এমদাদ, হারুন, হানিফ, জাহাঙ্গীর গাজী, মোদ্দাছের, রোকন, জিন্নাহ, আলমগীর মুন্সি, কাজী মাইনুল হক জীবন, চৌধুরী এ এস মাহবুব মদিনা।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
