শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালির ঘাট সংলগ্ন জননী ব্রিক ফিল্ডের সামনে ডাকাতিয়া নদীর পাড় থেকে অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ রোববার বিকাল সাড়ে ৪ টায় মডেল থানার এসআই সাহাবুৃদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবতীর এ মৃতদেহ উত্তোলন করে। জানাযায়, চাঁদপুর সদর উজেলার ঢালির ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে একটি মানুষের মরদেহ ভেসে আসতে দেখে বালু বোঝাই বলগেটের লোকজন। তারা নদ থেকে লাশটি উঠিয়ে জনণী ব্রীক ফিল্ডের সামনে উঠিয়ে রাখে। তাতক্ষনিক শতশত মানুষ মৃতদেহটি দেখার জন্য নদীতীড়ে ভীড় জমায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সাহাবুৃদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতিয়া থেকে অজ্ঞাত (২৭) যুবতীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। পলিশ সুত্রে জানাযায় অজ্ঞাত যুবতীকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে দেয়। তবে মরদেহটি বেশ কয়েকদিন আগে নদীতে ফেলানো হয়েছে বলে দারনা করা হচ্ছে। মরদেহটির মুখমন্ডল বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোট আসলে এ বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়া যাবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

