দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার মালিকানা পরিবর্তন
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাক্ষর মোঃ জাকির হোসেন
সংবাদ বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার মালিক, প্রকাশক ও মুদ্রাক্ষর পরিবর্তন হয়েছে। এখন থেকে পত্রিকার সম্পাদক, মালিক, প্রকাশক ও মুদ্রাক্ষর মোঃ জাকির হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের হাত থেকে মালিক, প্রকাশক ও মুদ্রাক্ষরের কপি গ্রহণ করেছেন মোঃ জাকির হোসেন।
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক মোঃ নূরুল আলম খান (আলম পলাশ) পত্রিকার মালিকানা হস্তান্তর করে সম্পাদক, প্রকাশক ও মুদ্রাক্ষরের পদ থেকে স্বেচ্ছায় পদ ত্যাগ করেন। চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বরাবার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল তা গ্রহণ করেন। একই সাথে সাংবাদিক মোঃ জাকির হোসেনের আবেদনের প্রেক্ষিতে তাকে প্রকাশক ও মুদ্রাক্ষর হিসেবে দ্বায়িত্ব প্রদানের ঘোষণাপত্রের কপি তুলে দেন গতকাল দুপুরে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনীধি ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক মিজান লিটন।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করে আসছেন।দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকাটি নতুন ভাবে পাঠকের চাহিদা পুরণের প্রত্যাশায় সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও পত্রিকার সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেন মোঃ জাকির হোসেন।
