প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদেরও মর্যাদা দিয়ে বেতন বৃদ্ধি করা হয়েছে। সকল শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে এসে শ্রেনী কক্ষের সংকট তথা বসার সংকটে না পড়ে, সে জন্য সরকার নতুন নতুন ভবন নির্মান করছে। কোন কোন বিদ্যালয়ের ভবনকে দ্বিতল ভবনে উন্নীত করা হচ্ছে। এসব করা হচ্ছে এ জন্যে, সরকার বিশ্বাস করে- শিক্ষা অর্জনই হচ্ছে মানুষ উপরে উঠার সিঁড়ি। বিএনপি-জামায়াত বা অন্য কোন সরকার জনগনের কল্যানে কাজ করেনি। তারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে। নিজেদের আখের গুছাতেই ব্যস্ত ছিল। আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে। বিদ্যুৎ সরবরাহে সরকারের সাফল্য ঈর্ষনীয়। এখনো সেঙ্গুয়া গ্রামের দক্ষিন এলাকায় যে সকল ঘরে বিদ্যুৎ পৌছে নি, অতিশীঘ্রই ওইসব গৃহে বিদ্যুতের আলো পৌছে দেয়া হবে। এছাড়াও আপনাদের দাবীর প্রেক্ষিতে সেঙ্গুয়া এলাকার গ্রামের ব্রীজ, কাচা ড়ক গুলো পাকাকরন হবে। দেশে জঙ্গিবাদ এক শ্রেনীর ধর্মব্যবসায়ীরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদের এসব উদ্দেশ্যে কখনও সফল হবে না।
তিনি আজ শনিবার বিকালে কচুয়া উপজেলা সেঙ্গুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আনিছুর রহমান স্বপনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, সহিদ দর্জি, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, ৫নং পশ্চিম সহেদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক মামুনুর রশীদ ভুইয়া ও কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ।
একই দিন তিনি কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে খিলমেহের দাখিল মাদ্রাসার নব-নির্মিত ভবনের, সেঙ্গুয়া বক্সগুঞ্জ রাস্তা হতে সেঙ্গুয়া গ্রামের সংযোগ রাস্তা, সেঙ্গুয়া দক্ষিন পাড়া নব-নির্মিত প্রাইমারী স্কুলের ভবন উদ্বোধন করেন।

