চাঁদপুরে বিভিন্ন ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে উঠতি বয়সের যুবকরা এবং চিহ্নিত জুয়ারিরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিককালে শহরের পুরাণবাজার ও নতুনবাজারে ক্রিকেট খেলার জুয়ার টাকা নিয়ে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তেমনি গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় এ ক্রিকেট জুয়ারিরা শহরের নিশিবিল্ডিং নতুন রাস্তায় মসজিদের পিছনে স্বপন মোল্লার দোকানে টিভি দেখতে না দেয়ায় ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় দোকান মালিক স্বপন মোল্লা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। জানা যায়, কোড়ালিয়া পাটওয়ারী বাড়ির আলমগীর পাটওয়ারীর ছেলে ফয়সাল (২৮) দীর্ঘদিন যাবৎ এ এলাকায় আইপিএল বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে জুয়ারিদের নিয়ে বাজি ধরে। ঘটনার দিন ফয়সাল ভারতীয় টি-২০ টুর্নামেন্টের খেলা দেখার জন্য জুয়ারিদের নিয়ে স্বপন মোল্লার দোকানে গিয়ে বসে। এ সময় সে স্বপন মোল্লার ছেলে আল-আমিনকে টিভি চালিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়। দোকানদার আল-আমিন জুয়ারি ফয়সালের কথা না শুনায় সে দোকানে সন্ত্রাসী তা-ব চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

