কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা আব্দুস সোবহান, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী সহ আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৩ অক্টোবর সকাল ১০ টায় শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্যাহ। মিছিলটি শহরের সড়ক ভবনের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ষোলঘর ডিসি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, এ অগণতান্ত্রিক, অবৈধ, শ্বৈরাচারি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী অপরাধে সাজানো মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে দীর্ঘ ৫২ মাস যাবৎ অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। বিশ্ববরেণ্য মোফাচ্ছেরে কুরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমৃত্যু কারাদন্ড দিয়েছে। এই সরকার তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ কখনই সরকারের এ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সেক্রেটারী মোঃ শাহজাহান খান, শিবিরের জেলা সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, শহর সেক্রেটারী মোঃ ইসমাঈল খান, জামায়াত নেতা আব্দুল কাদের খান, সাইফুল আলম, শিবির নেতা সবুজ খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

