
স্টাফ রিপোটার:
চাঁদপুর নৌ-টার্মিনালের শ্রমিকদের সর্দার মো: ইউছুফ চোকদার(ইউছুফ সর্দার) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আলী আহম্মেদ সরকার। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমকে যেন আল্লাহ বেহেস্তবাসী করেন সে জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করেন। মরহুম মো: ইউছুফ চোকদার দীর্ঘ দিন বার্ধত্যজনিত রোগে ভোগার পর আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের নিশি বিল্ডিং এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে……রাজিউন)।
