
স্টাফ রিপোর্টার:
পহেলা বৈশাখ উপলক্ষে চাঁদপুর মুক্তিযোদ্ধা মার্কেট ব্যাবসায়ীদের উদ্যোগে আজ সকাল ১১টার সময় মার্কেট চত্বরে সকল ব্যাবসায়ীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নতুন ১৪২৩ বাংলা নববর্ষে যাতে সকলের ব্যাবসা বানিজ্য উন্নতি এবং বরকতময় হয় সে জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।অতঃপর মিষ্টান্ন তাবারক বিতরনের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠান শেষ করা হয়।
