
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারের নিতাইগঞ্জ রোডের আলম বেকারীতে গ্যাসের আগুনে জ্বলসে গেলো জয়নাল (১৮) নামে এক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টায় আলম বেকারীর ভিতরে। ঘটনার বিরনে জানা যায়, নিতাইগঞ্জ রোডের আলম বেকারীতে দীর্ঘদিন যাবত চান্দ্রা বাখরপুর গ্রামের হাবিব গাজির ছেলে জয়নাল (১৮) শমিকের কাজ করে আসছে। গত শনিবার ইফতারের সময় শ্রমিকরা বেড়িয়ে এলে রাত ৮টায় বেকারীর মালিক শ্রমিক জয়নালকে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে ভিতরে পাঠায়। এসময় আগুন জ্বালাতে গিয়ে তার শরীরে আগুন ধরে যায়। আগুন শরীরে নিয়ে সে চিৎকার করতে করতে ফ্যাক্টরী থেকে বেড়িয়ে আসলে স্থানীয় দোকানীরা পানি, মাটির কাধা দিয়ে আগুন নিভিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, জয়নাল মালিকের অথবা নিজের সিগারেট ধরানোর আগুন জ্বালাতে গ্যাসের চুলা ধরাতে গিয়ে বিলম্ব করে আগুন দেওয়ায় হটাৎ আগুন ধরে যায়। সে আগুন নিয়ে বাইরে দৌড়াইয়া চলে আসলে পানিও কাধা দিয়ে আগুন নিভিয়ে দেয়।
সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানায়, তার অবস্থা আশংকা জনক। তার শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে।
