শাহারিয়ার খান কৌশিক ॥ আইপিএল ও বিপিএল ক্রিকেট খেলায় জয়-পরাজয়কে বাজি ধরে লক্ষ লক্ষ টাকা জুয়ায় মেতে ওঠেছে যুবসমাজ। সার বিশ্বের ন্যায় চাঁদপুরেও এর প্রভাব পরেছে ব্যাপক ভাবে। চাঁদপুর পুরানবাজারে বিপিএলের জুয়ার টাকা না দিতে পারায় শংকর দাস (২০) সেলুনের নাপিত নামে এক যুবক গলায় ফাঁশ দিয়ে আত্বহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর মডেল থানার এসআই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে দাসপাড়া মৃত বিরাজ দাসের ছেলে শংকর দাসের মরাদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানা যায়, পুরানবাজার দাসপাড়া এলাকায় সেলুনের দোকানদার শংকর দাস উঠতি বয়সি যুবকদের সাথে আইপিএল ও বিপিএলে ক্রিকেট জুয়া খেলে। এ মরন খেলায় সে অনেক টাকা নষ্ট করেছে। সম্প্রতি বাংলাদেশে অনুষ্টিতব্য বিপিএল খেলায় সে অনেক টাকা বাজি ধরে হেরে গিয়ে দেনায় পরেছে। জুয়ার টাকা পরিশোদ করতেনা পারায় তার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে অনান্য জুয়ারিরা টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। এলাকাবাসীর ধারনা এ টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ভোড় ৫ টার যে কোন সময়ে শংকর নিজ ঘরের আড়ার সাথে রশি পেছিয়ে আত্বহত্যা করে। সকাল ৮ টায় সে ঘর থেকে বের না হওয়ায় বাইরে থেকে তার বড় ভাই মানিক অনেক ডাকা-ডাকি করে তার সাড়া শব্দ মিলেনি। পরে বাধ্য হয়ে দড়জা ভেঙ্গে তার জুলন্ত মৃত দেহ দেখতে পেয়ে নিচে নামিয়ে আনে। এলাকাবাসী ও স্থানীয় কমিউনিটি পুলিশের কর্মকর্তারা মডেল তানাকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি থানায় নিয়ে আসে। এদিকে আত্বহত্যার ঘটনা নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন ছড়িয়ে পরে। নিহত শংকরে সহপাঠিরা জানায়, তার সাথে জনৈক এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিকার সাথে ফোনে কথাকাটা ও জগড়া হওয়ায় অভিমান করে আত্বহত্যা করেছে । পুলিশ সূত্রে জানা গেছে, শংকর কি কারনে আত্বহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি জুয়ার ঘটনা হয়ে থাকে তাহলে পুরানবাজারের ক্রিকেট জুয়ারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে এ জুয়ার টাকার জন্য আর কারো জিবন দিতে না হয়।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

