প্রতিনিধি
: শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ব্যবসায়ী শাখার প্রক্সি পরীক্ষা দেয়ার সময় ১জনকে আটক করা হয়। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা সামিউল মাসুদ তাকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেন । আটক প্রক্সি পরীক্ষাথী শাহরাস্তি উপজেলার পৌরসভাধীন উপলতা গ্রামের মাসুদ আলমের ছেলে ও মেহের ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বষের ছাত্র/মো: হাসিবুল হাছান। সে মেহের ডিগ্রী কলেজের তানভীর হোসেন যার রোল নং ৫৬৯৯৬৯ এর প্রক্সি পরীক্ষা দিচ্ছিল বলে তাকে আটক করা হয়েছিল।
বৃহস্পতিবার ব্যবসায়ী শাখার পরীক্ষা চলকালীন সময়ে তাকে শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। পুলিশ হাসিবুল হাছান কে শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে ,বলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জানান।
