চাঁদপুর শহরের পুরাণবাজারে প্রি-পেইড মিটার স্থাপন করতে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের হামলায় লাঞ্ছিত হয়েছেন পিডিবির ইঞ্জিনিয়ার, প্রজেক্ট টিম লিডার ও লাইনম্যান। গতকাল ২৯ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে পুরাণবাজার রয়েজ রোড কলেজ মোড়ে অপ্রীতিকর এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের এএসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করেন এবং পুলিশের সহযোগিতায় একটি মোবাইল টাওয়ারে প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।
চাঁদপুরে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিষ্ঠান হেঙ্ােসিন গ্রুপের প্রজেক্ট টিম লিডার কাজল খন্দকার জানান, সকালে তারা ওই এলাকার বাংলালিংক টাওয়ারের একটি মিটার পরিবর্তন করে প্রি-পেইড মিটার লাগাতে যান। এ সময় আশেপাশের অনেক গ্রাহক সেখানে জড়ো হয় এবং প্রি-পেইড মিটার আমরা মানি না বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাক-বিত-া করতে থাকেন। পরে গ্রাহকরা উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাকে ও পিডিবির ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ দুজন লাইনম্যানকে লাঞ্ছিত করা হয়। পরে চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে তারা প্রশাসনের সহযোগিতা চাইলে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়ে ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে এবং তাদের সহযোগিতায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়।
উপস্থিত পিডিবির এক কর্মকর্তা জানান, আমরা সরকারি নিয়ম ও নির্দেশ পালন করে প্রি-পেইড মিটার স্থাপন করছি। গ্রাহকরা আমাদের সাথে ভুল বুঝে খারাপ আচরণ করছে। তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন মিল-ইন্ডাস্ট্রির সকল থ্রি-পেইজের মিটারগুলো পরিবর্তন করে সেখানে প্রি-পেইড মিটার স্থাপন করবো। পরবর্তীতে ধারাবাহিকভাবে সাধারণ গ্রাহকদের মিটারও পরিবর্তন করা হবে।
উল্লেখ্য, শুরু থেকেই চাঁদপুরের সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা প্রি-পেইড মিটার স্থাপনে অনীহা প্রকাশ করে আসছে। ইতিমধ্যেই শহরবাসী জোরপূর্বক প্রি-পেইড মিটার চাপিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
শিরোনাম:
রবিবার , ১৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
