ফরিদগঞ্জে আমেনা আক্তার ইতি (১৩) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পৌর এলাকার চরহোগলা মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
গৃহকর্মী ইতির জেঠী আন্বিয়া বেগম জানান, তার দেবর আব্বাছ উদ্দিনের ছোট মেয়ে আমেনা আক্তার ইতি বাড়ির পাশের মহিবুল হাসান রুমেনের ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শুক্রবার দুপুরের পর থেকে তার মাথা ব্যথা ও বমি শুরু হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঔষধ দেন। শনিবার সকালে সে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েরেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান জানান, গৃহকর্মীর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
গৃহকর্তা মহিবুল হাসান রুমেন জানান, আমেনা অসুস্থ হওয়ার সাথে সাথে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়েছে। শনিবার সকালে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে সর্বশেষ ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক ডাঃ মোজাম্মেল হোসেন জানান, কিশোরীকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, গৃহকর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেেমর জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।
