প্রতিনিধি
ফরিদগঞ্জে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযুক্ত রিপন হোসেন (২০)কে প্রধান আসামী করে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার পশ্চিম হাঁসা গ্রামে গত সোমবার দুপুরে ঘটে।
শিক্ষার্থীর মা জানান, তার মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে পশ্চিম হাঁসা গ্রামের শফিকুর রহমানের ছেলে রিপন প্রায়ই উত্ত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় গত সোমবার আমার মেয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রিপন তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজি স্কুটারযোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর ঢাকায় অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করে। পরদিন আমাদেরকে মোবাইলে ফোন করে ঢাকার রায়েরবাগ এলাকায় যেতে বলে। তার কথামতো আমরা সেখানে গেলে আসার মেয়েকে সেখানে ফেলে রেখে রিপন পালিয়ে যায়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
