ঢাকার আজিমপুরে বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডারদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই সভা ঢাকার আজিমপুরে জাতীয় জনসংখ্যা গবেষনা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভাটি আয়োজন করে বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংস্থা শারি এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর অর্থ্যায়নে। সভাটির উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস এবং পরিচালনায় সহযোগিতা করেন সমন্বয়কারী উমেশ সাহা, প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু এবং শারি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন দেশের ১৮টি জেলা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জেলা সাংবাদিকগন যারা শারি’র মিডিয়া ডিফেন্ডার হিসেবে কর্মরত। বক্তব্য রাখেন শওকত আলী, আজহারুল আজাদ জুয়েল, আজাদুল হক, শরীফুল হক প্রমুখ। দলিত সম্প্রদায়ের উন্নয়নে সংবাদ কর্মীর ভূমিকা এবং সরকারের করণীয় ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়। উক্ত সভায় একটি মিডিয়া ডিফেন্ডার ফোরাম গঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ট ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে চাঁদপুর জেলার সাংবাদিক শওকত আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুর জেলার সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল। বাকি সকলে ফোরামের সদস্য হিসেবে থাকবেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

