হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধি : বাহারাইন ট্রেজেডিতে চাঁদপুরের কচুয়ার ২ ভাই আগুনে ভস্মিভূত হয়ে গত ১১ জানুয়ারী শুক্রবার নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে। জানা যায়, উপজেলার ১১নং গোহাট ইউনিয়নের নাওপুরা বড় ফকির বাড়ির আলমের ২ পুত্র শাহাদাত হোসেন (২৩) ও টিটু (২০) বাহারাইনে ছুটির দিন জুম্মার নামাজ শেষে নিজ কক্ষে অবস্থানকালে গ্যাস বিষ্ফোরনে নিহত হয়। গত শনিবার এ দূর্ঘটনার খবর নিহতের পরিবার জানলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় বড় ফকির বাড়িতে। মা আমেনা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। ছোট ৩ ভাই নিহত ভাইদের শোকে অসুস্থ্য হয়ে পড়ে। বাবা আলম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ২ সন্তান অবিবাহিত। ৫ পুত্র সন্তানের বড় ২ জনকে প্রবাসে পাঠিয়ে দারিদ্রতা দূর করার চেষ্টা করছিলাম। বড় ছেলে শাহাদাত ৭ বছর বাহারাইন থাকে। সে এর মধ্যে এক বারও দেশে আসেনি। এবার তার লাশ আসবে পিতার কাছে। মেঝো ছেলে টিটু ৬ মাস হয় বাহারাইন যায়। ২ ছেলেকে বিদেশ পাঠাতে ৬/৭ লাখ টাকা ধারদেনা করতে হয়। ২ সন্তানের মৃত্যুতে আমাদের পথে নামতে হবে বলে তিনি কাঁন্নায় ভেঙ্গে পড়েন। শোকের এ খবর শুনে স্থির থাকতে পারেননি ওই উপজেলা নেতৃবৃন্দ। গতকাল রোববার সকালে উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ তদন্ত সহ আরও অপরাপর নেতৃবৃন্দ শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
