চাঁদপুরে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী সফল করার লক্ষ্যে পুরান বাজারের ভাই ভাই স্পোটিং কাবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাই ভাই স্পোটিং কাবের সাবেক সভাপতি জাকির হোসেন খান শিপনের পরিচালনায় ও প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ মন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকার মুজিবুর রহমান, ভাই ভাই স্পোটিংক কাবের সভাপতি ও প্রতিষ্ঠতা মিজানুর রহমান খান বাদল, জাকারিয়া ভুঁইয়া বতু। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোবিন্দ সাহা, গোপাল সাহা, নুরে আলম কবীর, মিশন বেপারী প্রমুখ। প্রস্তুতি সভায় সিদ্ধান্তক্রমে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ভাই ভাই স্পোটিং কাব প্রাঙ্গন থেকে শুরু করে পুরানা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় কাব প্রাঙ্গণে কাবাডি প্রতিযোগীতায় জেলা প্রশাসক দল ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ইসমাইল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকনে পুলিশ সুপার আমীর জাফর এবং সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির আহমেদ। সার্বিক তত্ত্বাবধায়নে দায়িত্ব পালন করবেন ভাই ভাই স্পোটিং কাব কর্তৃপক্ষ। বিজয় দিবস উপলক্ষ্যে পুরান বাজারের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করে নেতৃবৃন্দরা।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

