বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে খন্ড খন্ড কোম্পানিতে রূপান্তরিত করা ও বিদ্যুৎ খাতকে শ্রম আইনের আওতার বহির্ভূত রাখার ষড়যন্ত্র বন্ধ করার দাবীতে চাঁদপুর জেলা বিদ্যুৎ শ্রমিকলীগ (বি-১৯০২ সিবিএ) এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের নতুন বাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যলায়ে মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আ. রহিম মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালি উল্যা, সদস্য আলী আহম্মদ, মো. শফিকুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে খন্ড খন্ড কোম্পানিতে রূপান্তরিত করা চলবে না। বিদ্যুৎ খাতকে শ্রম আইনে আওতায় বহিভূত রাখার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তারা আরো বলেন, বিদ্যুৎ বিভাগকে কোম্পানীর আওতায় নিতে মরিয়া হয়ে উঠেছে। কোম্পানীর আওতায় গেলে বিক্রয় ও বিতরণ বিভাগ, পাওয়ার স্টেশন ও কর্পোরেশন করে বিদ্যুৎ বিভাগকে এক নায়কতন্ত্র করে নিবে। তখন আমরা যারা, এখন এখানে কাজ করছি আমাদেরকে কোম্পানীর লোকজন যেকোন মূহুর্তে ছাটাই করে দিবে। তখন আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ইতিমধ্যে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর মাধ্যমে শ্রমীকরা সরকারকে জানিয়ে আমরা বিদ্যুৎ বিভাগকে কোম্পানীর আওতায় দিতে মানিনা। কোম্পানীর আওতায় গলে ৮৭ ও ৯৮ ধারা বাস্তবায়ন ট্রেডিং নিতিমালাকে হার মানাবে। আমরা চাই বিদ্যুৎ বিভাগকে কোন ভাবেই যেন কোম্পানীর আওতায় দেওয়া না হয়। যদি দেওয়া হয় তহলে জাতীয় বিদ্যুৎ শ্রমীকলীগ কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন। তারা একিসাথে এই আন্দোলনে একাত্ততা পোষণ করার জন্য অন্যান্য শ্রমীক ইউনিয়ন ও শ্রমীক সংগঠনের নেতা কর্মীদেরকে আহবান জানায়। বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির পরবর্তী কর্মসূচী না পাওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। আগামী সকলের সহযোগিতায় এ আন্দোলন আরো বেগবান করতে হবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

