প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে বিয়ের ২ মাসের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তার (১৯)-কে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর দেড়টায়। জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি এলাকার হত-দরিদ্র করিম হোসেনের
মেয়ে আফসানা আক্তারকে একই উপজেলার পশ্চিম কেড়োয়া এলাকার প্রবাস ফেরত ইলিয়াসের সাথে গত ২মাস পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের পরিবারে বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর সাথে বাক বিতন্ডা হয়ে থাকে। গতকাল শনিবার দুপুরে গৃহবধূ স্বামীর সাথে অভিমানে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন আফসানাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফসানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
