স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরে বৈশাখী উপলক্ষে বন্ধুদের সাথে ঘুরতে এসে ৮ম শ্রেণীর ছাত্র তামিম (১৫) নিখোঁজ হওয়ার পর চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। নিখোঁজের একদিন পর অজ্ঞান অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে।
জানাযায়, কুমিল্লা থেকে ২২জন শিক্ষার্থী মিনি ট্রাক নিয়ে বৈশাখী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চাঁদপুর মুলহেডে ঘুরতে আসে। তারা ট্রলার ভাড়া নিয়ে মুলহেড থেকে লগ্মীমারা চরে ঘুরতে যায়। এসময় কুমিল্লা চৌদ্দগ্রাম সাহাপুরের রুহুল আমিন মেম্বারের ছেলে রানী বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র তামিম সাঁতার না জানায় বন্ধুদের চরে না গিয়ে বড় ষ্টেশন মুলহেড এলাকায় অবস্থান করে। বিকেল ৪টায় তার বন্ধুরা বড় ষ্টেশন এসে তাকে খোঁজাখুজি করে না পেয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন জিডি নং ৬৬৩। নিখোঁজের একদিন পর তমিমকে অজ্ঞান অবস্থায় পথাচারীরা উদ্ধারের পর সুস্থ্য করে কুমিল্লা বাসে উঠিয়ে দেয়। তার এলাকার বড় ভাই ও ভ্রমনে আসা ফখরুল ইসলাম জানায়, চাঁদপুরে ঘুরতে আসার পর সে নিখোঁজ হলে পুলিশকে অভহিত করা হয়। এলাকার ছিনতাইকারি ও মলমপাটির সদস্যরা তাকে অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাকে পথচারীরা রাস্তায় অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর সুস্থ্য করে কুমিল্লা বাসে উঠিয়ে দেন।
