স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মতলব বাজারে ২হাজার টাকা জরিমানা আদায় করেছে। ৮২সালের দি স্ট্যান্ডার্ড ওয়েটস এ্যান্ড মেজার্জি অডিনেন্সের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। নোমান আহমেদের মুদি দোকানে ৫শত টাকা, অজয় ঘোষের মুদি দোকানে (অজয় স্টোর) ১হাজার টাকা, সুব্রত ঘোষের মুদি দোকানে (তুষার স্টোর) শত টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএসটিআই ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ থানার এএসআই নুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বিভিন্ন দোকানে গিয়ে দোকানদারকে ওজনবিহীন মালামাল, তারিখ বিহীন মালামাল না রাখার জন্য বলেন। এ ধরনের মালামাল রাখলে জেল ও জরিমানা হতে পারে।
শিরোনাম:
শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
