মতলব দক্ষিণ: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। আজ ২৭ মে সোমবার স্থানীয় সরকার বিভাগ পৌর শাখা-২ স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব রেহানা ইয়াছমিনের স্বাক্ষরিত পত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬০০.০০০০.০৬৪.৩১.০৪০.১২.৮০৬-২০০৯-৪২ ধারার (১) উপধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নারায়ণপুর পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ, পৌর-২ শাখা থেকে ফ্যাক্স যোগে পত্র পেয়েছি। উল্লেখ্য, দীর্ঘ জল্পনাকল্পনার পর অবশেষে নারায়ণপুরকে পৌরসভা ঘোষণা করা হল এবং প্রশাসকও নিয়োগ দেয়া হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
