ফাহিম শাহরিন কৌশিক খান
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জিবিত মানবাধিকার উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার, মানবাধিকার কর্মীদের শপথ গ্রহণ, গুনীজনদের সম্মাননা ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। গতকাল ৩০ নভেম্বর রবিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৫২ এর ভাষা সৈনিক আ. জলিল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যে যার অবস্থানে রয়েছি, সবাই এগিয়ে আসে দেশেন প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। সকলকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। সমাজের বৃত্তবানরা একটু সুদৃষ্টি দিলে, সমাজের ছিন্নমূলদের পাশে দাঁড়ানো সম্ভব। যেদিন মানুষের অধিকারের জন্য মানবাধিকার কর্মীরা জীবন দেবে সেদিন এ সংগঠনের স্বার্থকতা হবে। প্রধান বক্তার বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আমির জাফর।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এরশাদের পরিচারনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক মেঘনা বর্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, জাতীয় মাবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ডা. শেখ মহসিন, ৬নং মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালি উল্যাহ, সংগঠনের সদস্য জাকির তালুকদার, মো. ইব্রাহিম খলিল, আনোয়ার উল্লাহ, মো. ইদ্রিস খান, জাহাঙ্গির বেপারী, মো. সিরাজ প্রধানিয়া, শহিদুর হক, রব মাষ্টার। পরে ছিন্নমূলদের শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
– See more at: https://www.chandpur-barta.com/first-page/2014/12/01/24726#sthash.6tmR5ETa.dpuf