
মিজানুর রহমান রানা
চাঁদপুরে বিশ্ব মা দিবসে শিকড় সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, আমরা জানি না আমাদের সন্তান কার সাথে, কাদের সাথে মিশছে। কারা তাদের বন্ধু? আপনি যদি আশান্বিত হন যে, তারা বিপথে যাবে না তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। সন্তানের আবদার, অভিযোগ বেশিরভাগ শোনেন মা। মা হচ্ছেন মমতার আধার। সন্তানের জন্যে মা-ই বেশি চিন্তা ও উৎকণ্ঠায় থাকেন। শিকড় সংগঠনটির আয়োজনে মা দিবসের আজ আমরা একথাই বলবো যে, আমরা আমাদের শিকড় তথা মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করবো না। মাকে আমরা পরিপূর্ণ শ্রদ্ধা করবো, ভালোবাসবো। নেপোলিয়ন বলেছেন, তোমরা আমাকে একজন শিতি মা দাও আমি তোমাদের একটি শিতি জাতি উপহার দেবো। সুতরাং একজন মা শিতি হলে একটি জাতি শিতি হয় এবং জাতি শিতি হলে পুরো দেশ শিার আলোয় ভরে যায়। তাই মায়ের প্রতি গুরুত্ব দিতে হবে এবং মায়ের মর্ম বুঝতে হবে। কারণ, আল্লাহ রাসূলের পর যিনি বেশি সম্মানিত তিনিই হচ্ছেন মা।
গতকাল রোববার বিকেলে চাঁদপুর হাসান সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈকত। সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য সচিব মাসুদা নূর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, তমাল কুমার ভৌমিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল আমিন খান আকাশ, জাতীয় যুবদলের সভাপতি সোহেল আহমেদ ভূঁইয়া, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য বিজন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শিকড়-এর সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
