রফিকুল ইসলাম মিয়াজী : চাঁদপুর মেঘনা নদীতে ইট বহনকারী ট্রলার ডুবিতে নিখোঁজ মাঝি লতিফ গাজীর (৬০) সন্ধান গত ৭ দিনেও পাওয়া যায়নি। গত ৫ সেপ্টেম্বর সকাল ৭ টায় পুরানবাজার ৫নং খেয়াঘাট থেকে নির্মাণ সামগ্রী ১৫শ ইট নিয়ে ছাদেক পাটওয়ারীর ট্রলার ইব্রাহিমপুর ইউনিয়নের নরহদ্দি চালিতাতলীতে রওনা হয়। সকাল পৌনে আটটায় ট্রলারটি সাখুয়ার পশ্চিম পাড় মেঘনা নদীর মাঝ বরাবর স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে চারজন আরোহী ছিল। তাদের মধ্যে ট্রলার মালিক ছাদেক পাটওয়ারী, লেবার লিটন ও ইটের মালিক প্রতিনিধিসহ তিন জন কে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও অপর ট্রলার মাঝি লতিফ গাজী নিখোঁজ হয়। নিহতের ছোট ভাই সেলিম গাজী জানায় অনেক খোজাখুজি করেও বড় ভাইয়ের লাশের সন্ধান পায়নি। তিনি আরো জানান, শনিবার সন্ধ্যার পর আলু বাজার নদীর পাড় এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে সেখানকার লোকজন খবর পাঠায়। ৫নং ঘাট থেকে ডিঙ্গি মাঝি সমিতির সভাপতি মোস্ত্মফাসহ কয়েকজন ট্রলার নিয়ে ঐ রাতেই সেখানে যায়। কিন্তু ভাসমান লাশটি তাদের নয় বলে ফিরে আসে। নিখোঁজ লতিফ গাজীর বাড়ী রঘুনাথপুর গ্রামের ৫নং ওয়ার্ড এলাকায়। তিনি ৫নং খেয়াঘাটের স্থায়ী মাঝি। লেবার হিসেবে ঐ দিন ট্রলার মালিক লতিফ গাজীকে নিয়ে যায়।
শিরোনাম:
সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
